ইস্তাম্বুলের একটি ফুটপাত। সেখানে নিশ্চিন্তে হেলান দিয়ে বসে আছে গোলগাল এক বিড়াল। আশপাশে মানুষ চলাফেরা করছে, কেউ হয়তো আদর করতে চাইছে। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের মতো করে বসে থাকা বিড়ালটির চোখেমুখে এমন এক নির্লিপ্ত ভাব, যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। সাধারণ একটি মুহূর্তে তোলা এই ছবিই একসময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে ওঠে বিড়ালটি। শুধু ইস্তাম্বুল নয়, বিশ্বের নানা প্রান্তের মানুষ চিনতে শুরু করেন তাকে। নাম তার টম্বিলি। আর মৃত্যুর পর এই বি...