দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি ছাত্রসংগঠন সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর মঙ্গল ও গতকাল বুধবার ছিল ‘টক অব দ্য কান্ট্রি’। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনাগুলো নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন একটা সময় এ সংঘর্ষের ঘটনা ঘটল, যখন জুলাই আন্দোলনের দুই বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছিল। উল্লেখ্য, বিবদমান এ দুটি ছাত্রসংগঠনই যুগপৎ অসাধারণ ভূমিকা রেখেছিল চব্বিশের জুলাই আন্দোলনে। তারা একসঙ্গে জুলাই উদযাপন করার সুযোগ পেয়েছিল গত ৫ আগস্ট। সেটি না করে সংঘর্ষে জড়ি...