সহ-আলোচকের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে লাইভ টকশো থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।গতকাল শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপে’ ঘটে এই ঘটনা।লাইভ অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সহ-আলোচকের ওই মন্তব্যটি প্রত্যাহারের দাবি জানান রাশেদ। একইসঙ্গে তিনি এই ঘটনায় তাৎক্ষণিক উপযুক্ত প্রতিকার দাবি করেছেন।তবে সংশ্লিষ্ট বক্তা নিজে মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ...