মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল চারদিকে নদী, খাল আর বিস্তীর্ণ জনপদে ঘেরা। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই জনপদের মানুষের কাছে যোগাযোগব্যবস্থা এখনো বড় এক সংকটের নাম। এর মধ্যে চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় খালের ওপর নির্মিত ভাঙাচোরা কাঠের সেতুটি যেন মানুষের প্রতিদিনের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির পাটাতন ও রেলিং ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন ১৫ গ্রামের মানুষ।স্থানীয়দের যাতায়াতের অন্যতম মাধ্যম এই সেতু দিয়ে কবিরপুর, মনসু...