টানা তিন দিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ছড়া ও খালের তীব্র স্রোতে বিভিন্ন এলাকার বসতঘর, কৃষিজমি, মাছের খামার, সড়ক এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চৌমুহনী ইউনিয়নের মনতলা-ভবানীপুর (তেমুনিয়া) এলাকা। সেখানে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খালের পাড় ধসে বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ভবানীপুর গ্রামের বাসিন্দা মোস্তাহিম মিয়া জানান, তার বসতঘরসহ প্রতিবেশী আরও তিনটি পরিবারের ঘরবাড়ি স্রোতে ভেঙে গেছ...