এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময় ডিজিএফআইয়ের গোপন
বন্দিশালা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)’-এ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে
নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
মো. আমিনুল ইসলাম।
গতকাল শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা
মহাপরিদপ্তর (ডিজিএফআই) কমপ্লেক্সে থাকা জেআইসি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেছেন,
‘এক-এগারোর সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেআইসি সেলের কোনো একটি কক্ষে
আনা হয়েছিল। সেখানেই তাকে নির্যাতন করা হয়েছ...