নৃত্য, সংগীত ও অভিনয়ের শৈল্পিক সমন্বয়ে দেবী দুর্গার মহাশক্তি ও নারীর অন্তর্নিহিত শক্তির বহুমাত্রিক রূপ ফুটে উঠেছে ‘সর্বভূতেষু সংস্থিতা’ নৃত্যনাট্যে। এতে মহিষাসুরমর্দিনী দুর্গারূপে নৃত্যাভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন মঞ্চাভিনেত্রী ও নৃত্যশিল্পী জ্যোতি সিনহা।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঞ্চস্থ নৃত্যনাট্যটি পৌরাণিক আখ্যানকে সমকালীন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকদের সামনে দেবীশক্তির এক ভিন্নতর রূপ তুলে ধরেছে।গতকাল সোমবার রাত নয়টায় শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিট...