একসময় জাপানের রাস্তায় গাড়ি ছিল বিরল দৃশ্য। বিদেশ থেকে আমদানি হতো গাড়ি, আর যুক্তরাষ্ট্রের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করত দেশটির বাজার। সেই জাপানই একদিন ব্যক্তিগত গাড়ি উৎপাদনে চমকে দেয় বিশ্বকে। ছোট ও জ্বালানিসাশ্রয়ী গাড়ি তৈরি, উৎপাদনে নিখুঁত ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে গাড়ি নির্মাণ— এমন কয়েকটি কৌশল জাপানের গাড়িশিল্পকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
টয়োটা মোটর করপোরেশন, নিসান মোটর ও হোন্ডা মোটরের মতো প্রতিষ্ঠান বিশ্ব জুড়ে পরিচিত আজ। কিন্তু এই সাফ...