সারাদেশে চলছে জ্বালাও-পোড়াও। ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা। এসব ঘটনায় ঘটছে হতাহতও। আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এরমধ্যে জননিরাপত্তায় ৭ জেলায় মোতায়েন করা হয়েছে ৯৬ প্লাটুন বিজিবি। আজ বৃহস্পতিবার বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন...