ইংল্যান্ডের ডেভন কাউন্টির ওটারি
সেন্ট মেরি শহরে জ্বলন্ত
আলকাতরার পিপে কাঁধে নিয়ে
রাস্তায় দৌড়েছেন স্থানীয় বাসিন্দারা। শতাব্দীপ্রাচীন এই উৎসব দেখতে
শহরটিতে ভিড় করেন হাজারো
মানুষ। প্রতি বছর ৫ নভেম্বর
আতশবাজি ও আগুন জ্বালানোর
উৎসবের রাতে আয়োজন করা
হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠান।
আয়োজকদের ধারণা, এবার উৎসবে প্রায় ২০ হাজার দর্শনার্থী আসবেন। এতে শহরের জনসংখ্যা
সাময়িকভাবে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার কথা।
খারাপ আবহাওয়ার কারণে গাড়ি রাখার জায়গাগুলো
দ্রুত ভরে যাওয়ায় একপর্যায়ে
দর্শনার্থীদের প্রবেশ ব...