নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে গতকাল একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১৬ শিক্ষার্থী। এ ঘটনায় তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন। একদিন পর তারা জানতে পারে বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স কীটনাশকের বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনার তদন্তে বিদ্যালয়টি পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। গতকাল সোমবার দুপুরে হঠাৎ ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণির ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তখন তারা মাথা ঘোরা, বমি ভ...