ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের
মাঠে ব্যর্থতায় ভরা সিরিজের পর সপ্তাহ না ঘুরতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে
নামছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। জোহানেসবার্গের বিখ্যাত
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো পারফর্ম্যান্স
উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন।
পরিসংখ্যান বলছে, দক্ষিণ
আফ্রিকার মাটিতে এর আগে আটটি টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তাছাড়া সদ্যই
অস্ট্রেলিয়াকে চুরমার করে দিয়েছে টেম্বা বাভুমার দল। তবে এসব পরিসংখ্যান নিয়ে না...