বৃষ্টি নামলেই আমরা মেলে ধরি ছাতা। এ আর এমন কি! কিন্তু একসময় ইংল্যান্ডে ছাতা ব্যবহার করাই ছিল হাস্যকর, এমনকি লজ্জাজনক বলে মনে করা হতো। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। শুধু তাই নয়, ছাতা হাতে রাস্তায় বের হলে মানুষ বিদ্রূপ করত, গালমন্দ করত, এমনকি আবর্জনাও ছুড়ে মারত। এই অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন ইংল্যান্ডের প্রথম প্রকাশ্য পুরুষ ছাতা ব্যবহারকারী হিসেবে পরিচিত জোনাস হ্যানওয়ে।ঘটনাটি ঘটে ১৭৫০-এর দশকের শুরুতে। ফ্রান্স সফর শেষে লন্ডনে ফিরে এসে হ্যানওয়ে নিয়মিত ছাতা নিয়ে বের হতে শুরু করেন। সে সময় ইংল...