প্রোটিন এবং উচ্চ তাপমাত্রার সম্পর্ক তেমন একটা মধুর নয়। একে ওপরের আশপাশে এলে ব্যাপারটা হয় বেশ ধ্বংসাত্মক। সাধারণত উচ্চতাপ প্রোটিন অণুগুলোকে প্রদান করে গতিশক্তি। এই দ্রুতগতির কারণে প্রোটিনের দুর্বল নন-কোভ্যালেন্ট বন্ধনগুলো, যেমন হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বল, ভেঙে যায়। প্রকৃতি ও রসায়নে এটি অনেক স্বাভাবিক। তবে সম্প্রতি ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর মেরিন মাইক্রোবায়োলজির নতুন গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। বিজ্ঞানী দল এমন একটি গভীর সমুদ্রের অণুজীব আবিষ্কার করেছেন যেটি ব্যবহার করে অত...