মারাত্মক দুর্ঘটনার কবলে ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেত্রী জেসমিন ভাসিন। ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে এক ঝুঁকিপূর্ণ স্টান্ট করার পর তিনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। ওই মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তার বড় একটি অংশ নাকি এখনো জেসমিনের স্মৃতির বাইরে। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আঘাতের ভয়াবহতার পর দ্রুত সেটে উপস্থিত মেডিকেল টিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন, অভিনেত্রী মৃদু কনকাশন বা মস্তিষ্কের সাময়িক আঘাতে ভুগছেন।ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে দেও...