দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার থালাপতি বিজয়। এখন তিনি শুধু রূপালি পর্দার তারকা নন, বরং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আর এই সমীকরণেই নতুন মোড় নিল তার ছেলে জেসন সঞ্জয়ের ডেবিউ সিনেমা ‘সিগমা’-র প্রচার পর্ব। মেগাস্টার বাবার বিশাল তারকা-খ্যাতি বা রাজনৈতিক পরিচয় ব্যবহার না করে সম্পূর্ণ নিজের যোগ্যতায় নামতে চান এই নতুন পরিচালক। সম্প্রতি এক অনুষ্ঠানে জেসন স্পষ্ট জানিয়েছেন, তার বাবা থালাপতি বিজয় এই ছবির কোনো প্রমোশনে বা প্রচারে অংশ নেবেন না।সেলেমে আয়োজিত ‘সিগমা’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টে জেসন সঞ্জয়কে প্রশ্ন...