চলচ্চিত্র শুধু গল্পই বলে না; সময়, অনাগত ও মানুষের বেঁচে থাকার চিহ্ন ধরে রাখে। এবারের আয়োজন যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে। উৎসবটির ৪৮তম আসরে তিন মহাদেশ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা অঞ্চলের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা চলচ্চিত্রের ভাষায় মিশে আছে স্মৃতির উপস্থাপন। এর মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলতি বছরের নতুন দুটি প্রামাণ্যচিত্রে রয়েছে আফ্রিকার স্মৃতি, ইতিহাস ও সমকালীন বাস্তবতার প্রতিফলন। গতকাল মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরের কারতোজা প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এগুলো। সকা...