যশোর জেলা আইনজীবী সমিতির যাত্রা শুরু হয়েছিল ১৭৮৪ সালে। এই ঐতিহ্যবাহী আইনজীবী সমিতিতে ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ২৪২ বছরের পুরাতন গ্রন্থাগারে সংরক্ষিত আইনবিষয়ক দুর্লভ গ্রন্থের তথ্য ভান্ডারসহ চালু হলো অনলাইন অটোমেশন ও ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা। যেখানে যশোর জেলা আইনজীবী সমিতির ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট আইনজীবীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তথ্যভান্ডারে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়...