বাড়ির গ্যারেজে শুরু
করে এখন বিশ্বের অন্যতম বড় কোম্পানি— এটি আমাজনের উত্থানের গল্প। ১৯৯৪ সালে জেফ বেজোসের
হাত ধরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরের বছর অনলাইনে বই বিক্রি শুরু করে। সেই উদ্যোগ
তিন দশকে পেরিয়েছে ই-কমার্সের সীমানা; তৈরি করেছে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা
ও ডিজিটাল সেবার বিশাল সাম্রাজ্য।
শুরুতে ‘ক্যাডাব্রা’
নাম ব্যবহারের পরিকল্পনা থাকলেও পরে বিশ্বের বৃহত্তম নদী আমাজনের নাম অনুসারে নাম রাখা
হয়। ১৯৯৫ সালের জুলাইয়ে সাইটটি চালুর পর বিক্রি হওয়া প্রথম বইগুলোর একটি ছিল ডগল...