দিল্লির
যন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে জাতীয় স্তরের ছাত্র আন্দোলন আপাতত থেমে গেলেও সেই
প্রতিবাদের রেশ এবার আরও
প্রবলভাবে ধরা পড়েছে ঝাড়খণ্ডে।
সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ২৯
জুলাই থেকে রাঁচির জয়পাল
সিং মুন্ডা স্টেডিয়ামে হাজার হাজার ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থী লাগাতার
অবস্থান-বিক্ষোভ এবং অনশন চালিয়ে
যাচ্ছেন। ধীরেধীরে এই আন্দোলন ঝাড়খণ্ডের
সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যেও সাড়া ফেলেছে।
আন্দোলনকারী
ছাত্রদের অভিযোগ, ঝাড়খণ্ড পাবল...