‘দুধ-কলা দিয়ে যাদের পুষলেন, তারা শেষ বিচারে কী কাজে এলো?’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে প্রশ্ন তুললেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) ‘জুলাই শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে’ আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখছিলেন তিনি।সমাজকল্যাণমন্ত্রী বলছিলেন, ‘শেখ হাসিনা সরকারের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যদি জনগণের পাশে না থাকেন, কোনো বাহিনীই রক্ষা করতে পারবে না। অনেক বাহিনী...