১১
বছর আগে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যার দায়ে যে সাতজনের ফাঁসির রায় হয়েছিল,
আপিলে তাদের দুজনের দণ্ড বহাল থাকলেও খালাস পেয়েছেন পাঁচজন।
আজ
রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় আপিল
ও মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) রায় দেন।
রায়ে
মৃত্যুদণ্ড বহাল থাকছে জেএমবির কমান্ডার মাসুদ রানা ও লিটন মিয়া। খালাস পেলেন ইছাহাক
আলী (৩৪), সাখাওয়াত হোসেন রাহুল (৩০), সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান (৩০), বিজয় ওরফে
আলী ওরফে দরজি (৩০) ও চান্দু মিয়া (২০)।
নিষিদ্ধ
সংগঠন জা...