নভেম্বরের শুরুতেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতের অনুভূতি। মাসের তৃতীয় সপ্তাহ থেকে আরও কমতে পারে তাপমাত্রা। বিশেষ করে নভেম্বরের শেষদিকে দেশের কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি হতে পারে তীব্র। আবহাওয়াবিদদের মতে, বাতাসের প্রবাহের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমবে দিনের ভ্যাপসা গরমও।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আগামীর সময়কে জানিয়েছেন, সাধ...