জুলাই বিপ্লবের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিচ্ছে, চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি ভবিষ্যতে জাতি দেখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের প্রতি অনুরোধ— এই জুলাইয়ের চেতনা নিয়...