বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ঘরে এলো নতুন অতিথি। প্রথমবার বাবা হওয়ার আনন্দদায়ক খবরটি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা গায়ক।চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর তার স্ত্রীর কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জুবিন বললেন, ‘হ্যাঁ, আমি এখন একজন বাবা। গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলের জন্ম হয়েছে। মা এবং বাচ্চা দুজনই এখন বাড়িতে আছে এবং ভালো আছে।’ছেলের কোনো...