বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। প্রতিদিন হাজারো মানুষের ব্যস্ত চলাচল। সেই ব্যস্ততার মধ্যেই যাত্রী ছাউনির এক কোণে বসে থাকেন ৬০ বছর বয়সী স্বপন সরদার। সামনে ছড়িয়ে থাকে জুতা সেলাইয়ের সরঞ্জাম। কারও ছেঁড়া স্যান্ডেল, কারও পুরোনো জুতা—সেলাই আর মেরামত করেই কাটছে তার দিন।এভাবেই কেটে গেছে জীবনের প্রায় ৩৫ বছর। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে কাজ, কমেছে আয়ও। সারাদিন বসে থেকেও কখনো ১০০, কখনো ২০০ টাকা আয় হয়। সেই সামান্য টাকা দিয়েই পাঁচ সদস্যের সংসার চালানোর চেষ্টা করছেন তিনি।স্বপন সরদারের বাড়ি বাগেরহাট শহর...