জনপ্রিয়
অ্যানিমে জুজুৎসু
কাইসেন অবলম্বনে ভক্তদের তৈরি ‘গোজো ভার্সেস সুকুনা’ অ্যানিমেশন ব্যাপক
আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অ্যানিমেটর ফাইমাজ ও তার দলের নির্মিত প্রায়
আট মিনিটের এই অ্যানিমেশনটি গত ১৭ জুলাই প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
এটিকে জুজুৎসু কাইসেন
নিয়ে নির্মিত সেরা ফ্যান অ্যানিমেশনগুলোর একটি বলে উল্লেখ করছেন অনেকেই।
অসাধারণ গতিময় ফাইট
সিন, সিনেমাটিক
উপস্থাপনা এবং সূক্ষ্ম কারিগরি দক্ষতার কারণে অ্যানিমেশনটির বিভিন্ন অংশ দ্রুত
ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্...