কক্সবাজারে একটি ইজিবাইক থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।গতকাল বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক ও সাবরাং বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান...