বাংলাদেশ জিয়া শিশু একাডেমির জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ির’ চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের তালিকা প্রকাশ হয়েছে। কেরাত, আবৃত্তি, অভিনয় ও যন্ত্রসংগীতে যারা নির্বাচিত হয়েছে, তাদের নিয়েই আয়োজন করা হবে চূড়ান্ত পর্ব। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।
‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ এই আদর্শে ১৯৯৯ সালের ৯ জুলাই তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) মেয়ে জাইমা রহমানের আবৃত্তি দিয়ে যাত্রা শুরু করে শাপলাকুঁড়ি। সেই থেকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা কেরাত, আবৃত্তি, অভিন...