বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা জিম সারভ। ২০১৬ সালে রাম মাধবানির সাড়াজাগানো বায়োপিক ‘নীরজা’-তে এক উগ্র বিমান ছিনতাইকারীর চরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই নিখুঁত অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন জিম। তবে এতদিন পর জানা গেল, সিনেমার শুটিংয়ের প্রথম দিনেই এক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন এ অভিনেতা।বন্দুকের বাট দিয়ে দুর্ঘটনাবশত মূল অভিনেত্রী সোনম কাপুরের মুখে আঘাত করে বসেছিলেন তিনি।সম্প্রতি নিউজ১৮-এর এক সাক্ষাৎকারে নিজের প্রথম দিনের শুটিংয়ের সেই ভয়াবহ অভিজ্ঞতার ক...