জিনিসপত্রের
দাম বাড়ায় বদলে যাচ্ছে ক্রেতাদের
কেনাকাটার ধরন। আগে যে
পরিমাণ সবজি, মাছ-মাংস বা
মুদি পণ্য কিনতেন, এখন
একই বাজেটে তার চেয়ে কম
পণ্য কিনছেন অনেকে। প্রয়োজনীয় পণ্যের তালিকা ছোট করে, কোনোটি
বাদ দিয়ে অথবা পরিমাণ
কমিয়ে বাজার সামলানোর চেষ্টা করছেন সীমিত ও মধ্যম আয়ের
মানুষ। ফলে বাজারে ক্রেতা
থাকলেও আগের তুলনায় অনেকের
হাতে ফিরছে ছোট ব্যাগ। গতকাল
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি বাজার এবং
চট্টগ্রামের রেয়াজউদ্দিন ও কাজীর দেউড়ি
বাজারে দেখা গেছে এ
চিত্র।
রাজধা...