২০২৪
সালের এপ্রিলে প্রচণ্ড গরমে নারায়ণগঞ্জ থেকে
ঘুরতে যাওয়ার প্ল্যান ঠিক করা হলো
ভোলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে। প্রবীণ
সাংবাদিক ইউসুফ আলী এটমের নেতৃত্বে
ঈদের পরদিন রওনা দিই আমি,
সুলতান, লতিফ ও সাইমুন।
চরফ্যাশনে রাতে ছিলাম তাঁবুতে।
পেছনের জঙ্গলের মধ্যে অন্ধকারে জ্বলজ্বল করছিল শিয়ালের চোখ। একটা-দুটো
নয়, প্রায় অর্ধশত। আমরা পানি খাবার
বোতল আছড়ে ভয় দেখিয়ে
শিয়াল তাড়ানোর চেষ্টা করলাম; কাজ হলো না।
রাত গভীর হলো। শিয়াল
বাহিনীর গগনবিদারী হুক্কাহুয়া ডাকে আতঙ্কিত চরের
সব তাঁবুর লোকজন। এখান থ...