২০১৮ সালের বহুল আলোচিত
স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়া দল ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে
(সিএ) তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। ব্রিটিশ
দৈনিক দ্য টেলিগ্রাফ-এ লেখা এক কলামে ৮৬ বছর বয়সী এই কিংবদন্তি দাবি করেছেন, স্যান্ডপেপার
কেলেঙ্কারিতে পুরো অস্ট্রেলিয়া দলই জড়িত ছিল এবং ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের লজ্জা
বাঁচাতে বিষয়টি ধামাচাপা দিয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা
করে বয়কট একজন বিচারকের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, ‘ক্রিকেট অস...