প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে শুধু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়। সেবার উচ্চ খরচ, জটিল কাগজপত্র, জামানতের শর্ত এবং গ্রাহকের চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবার কারণে এখনো অনেক মানুষ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন। এসব প্রতিবন্ধকতা দূর করে আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার আহ্বান জানিয়েছে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো।আজ বুধবার গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) আয়োজিত ‘ব্যাংকিং অন ভ্যালুজ ডে ২০২৬’ উপলক্ষে প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে...