বাংলাদেশের শিপ রিসাইক্লিং ও জাহাজ নির্মাণ খাতে বড় ধরনের বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি মিতসুই ওএসকে লাইনস (এমওএল)। পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।আজ বুধবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন এমওএলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে আন্তর্জাতিক মানের ‘গ্রিন শিপ রিসাইক্লিং’ নিশ...