২০২০
সালে পুরো বিশ্ব যখন
করোনার লকডাউনে, ঠিক তখনই আমার
ডিফিউজ পেরিটোনিয়াল মেসোথেলিওমা নামের এক গুরুতর ক্যানসার
ধরা পড়ে। ঢাকার ডাক্তার
কন্যাকে আড়ালে নিয়ে বললেন, ‘সময়
বেশি নেই, স্টেজ ফোর,
সপ্তাহ দুয়েক বাঁচতে পারে!’ কন্যা সিঙ্গাপুর, ব্যাংককের নামকরা হাসপাতালে যোগাযোগ করেও কিছু করতে
পারল না। কারণ বিমান,
ভিসা সব বন্ধ। শুধু
ভারত মেডিকেল ভিসা দিল। বিমানে
চড়ে কলকাতার টাটা ক্যানসার হাসপাতালে
পৌঁছালাম। প্রায় দুমাস নানা পরীক্ষা-নিরীক্ষার
পর টাটার টিম বলল, হ্যাঁ,
ক্যানসারটি খুবই অ্যাগ্রেসিভ; ত...