জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। তিনি বলেছেন, ‘জাতির দুর্দিনে যখনই দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা সৃষ্টি হয়েছে, তখনই ভ্যানগার্ড বাহিনী নিয়ে আবির্ভূত হয়েছে বিএনপি। জনগণের ম্যান্ডেট নিয়ে দলটি আজ ক্ষমতাসীন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল...