বিদেশি অনুদানের
টাকা এনে খেয়ালখুশিমতো খরচ করার অভিযোগ উঠেছে জার্মান সহযোগিতা সংস্থা জিআইজেডের বিরুদ্ধে।
প্রকল্প অনুমোদনের আগেই ৬১ কোটি টাকার অর্ধেক এর মধ্যেই খরচ করে ফেলেছে সংস্থাটি। বাকি
অর্ধেকের মধ্যেও বেশিরভাগই রয়েছে পরামর্শক, প্রশিক্ষণসহ আনুষঙ্গিক ব্যয়। সুবিধাভোগীদের
জন্য বরাদ্দ রাখা হয়েছে নামমাত্র। এসব বিষয়ে আগে থেকে কিছুই জানত না সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এখন অনুমোদনের জন্য এলে কঠোর অবস্থান নিয়েছে পরিকল্পনা কমিশন। আগের খরচের দায় নেবে
না জানিয়ে পরিকল্পনা ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় প্রকল্প অ...