ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি স্থায়ীভাবে বাতিলের দাবিতে জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছেন দেশটির ফুটবল সমর্থকরা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই ঘরোয়া টুর্নামেন্টে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় ধরনের হট্টগোলের আশঙ্কা তৈরি হয়েছে।বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে জানা গেছে, এবারের জার্মান কাপের প্রথম রাউন্ডে ৬৪টি দল অংশগ্রহণ করায় কারিগরি ও অর্থনৈতিক কারণে রেফারিদের জন্য কোনো ভিএআর প্রযুক্তি থাকছে না। তবে দ্বিতীয় রাউন্ড থেকেই প্রথমবারের মতো এই ম...