জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন ইয়ুর্গেন ক্লপ। নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে দুটি আলাদা স্কোয়াডে মোট ৪৪ খেলোয়াড় রেখেছেন তিনি। এর মধ্যে ১৬ জন এখনো জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়।সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে জার্মানি খেলবে চারটি ম্যাচ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস। নতুন খেলোয়াড়দের যত বেশি সম্ভব খেলার সুযোগ করে দিতেই দুটি স্কোয়াড ঘোষণা করেছেন ক্লপ।তবে দলে জায়গা হয়নি ডেনিজ উন্দাভের। ফিটনেসজনিত কারণে তাকে রাখা হয়নি বলে...