সংবিধান সংশোধন নয়, টেকসই সমাধানের জন্য ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রয়োজনীয় সংস্কার চায় জামায়াত নেতৃত্বাধীন জোটের আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’।আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।লিখিত বক্তব্যে সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আরো বলেছেন, আমরা বলছি, একটি টেকসই সমাধান চাই। সংবিধান সংশোধন কোন টেকসই সমাধানের পথ নয়।তার মতে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়...