জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। যার মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।’তিনি দাবি করেন, ‘বাংলাদেশের তরুণ ও নারী ভোটারদের বড় অংশ জামায়াতকে সমর্থন করেছেন। নারীদের জন্য দলটি নিরাপদ ঠিকানা।’শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মাওলানা রফিকুল ইসলাম খান বললেন, ‘মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের সব ব...