আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি নির্বাচনের সহযোগী জাতীয় পার্টির (জাপা) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এ দাবি জানানোর পাশাপাশি মিছিল-সমাবেশে মাঠ গরম করেও তুলেছিল। কিন্তু এক বছরের মাথায় দেখা গেল, বন্যায় ত্রাণ দিতে চট্টগ্রামে এসে সেই জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতেই উঠলেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। একদল নেতাকর্মী নিয়ে খেলেন। রাতযাপনও করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এনসিপি নেতা...