মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো কথা বলতে পেরেছেন তার ছেলে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ছেলে কিম অ্যারিস।ফেসবুকে দেওয়া এক পোস্টে কিম অ্যারিস বললেন, ‘আজ অবশেষে পাঁচ বছরের বেশি সময় পর আমার মা অং সান সু চির সঙ্গে কথা বলতে পেরেছি। আবার তার কণ্ঠ শুনতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’মিয়ানমারের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী নেপিদোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সেখানেই তাকে বিচ্ছিন্ন অবস...