২৯ জুলাই। বিশ্ব ওআরএস দিবস। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে, যা দেখতে খুব সাধারণ হলেও মানুষের জীবন বাঁচাতে অসাধারণ ভূমিকা রেখেছে। ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস তেমনই একটি আবিষ্কার। পানি, গ্লুকোজ এবং প্রয়োজনীয় খনিজ লবণের সঠিক মিশ্রণে তৈরি এই দ্রবণ গত কয়েক দশকে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে।একসময় ডায়রিয়াজনিত পানিশূন্যতা ছিল শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ। ষাটের দশকের শেষভাগে ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ওআরটি আবিষ্কার হয়। তখন ডায়রিয়া আক্রান্ত রোগীদের স্যালাইন...