বুধবার থেকে শুরু হচ্ছে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই আসরে থাকছে না বিজয়ীদের জন্য কোনো প্রাইজমানি। গত বছর স্বর্ণজয়ীরা পেয়েছিলেন দুই হাজার টাকা, রৌপ্যজয়ীরা পেয়েছিলেন এক হাজার টাকা এবং ব্রোঞ্জ বিজয়ীরা পেয়েছিলেন ৫০০ টাকা করে। সাঁতার ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি এসে প্রাইজমানি তুলে দিয়েছে। তবে নতুন জাতীয় রেকর্ড গড়লে সাঁতারুরা পাবেন পাঁচ হাজার টাকা করে। এবারের আসরে ৭৪টি দলের প্রায় ৫৭২ জন সাঁতারু অংশ...