দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান জিই ভারনোভার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। পরমাণু শক্তি কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। চুক্তি অনুযায়ী, রূপপুর কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং উচ্চক্ষমতাসম্পন্ন দুটি উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ তথ্য ও সংকেত জাতীয় লোড পরিচালনা...