নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান ও আশপাশের বনভূমি নথিপত্রে সংরক্ষিত বনাঞ্চল। তবে বাস্তব চিত্র ভিন্ন। বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করে চলছে দখল ও চাষাবাদ। দেড় বছর আগেও যেসব জমিতে ছিল ম্যানগ্রোভ বন, সেসব জায়গায় এখন আমন ধানের আবাদ হয়েছে। নির্মাণ করা হয়েছে স্থাপনাও। কোথাও কাটা গাছের গোড়া, কোথাও দাঁড়িয়ে আছে দু-একটি কেওড়াগাছ। স্থানীয়দের অভিযোগ, বনভূমি উজাড় করে কৃষিজমিতে রূপান্তর, দখল ও বিতর্কিত বন্দোবস্তের অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বন ও ভূমি বিভাগ।
নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের...