জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক, লেখক, অনুবাদক ও গ্রন্থাগার সংগঠক ফজলে রাব্বি (৯২) আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক পুত্র, দুই কন্যা, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা গুলশান-১ জামে মসজিদে (ভোলা মসজিদ) অনুষ্ঠিত হয়। মরহুমকে আগামীকাল সোমবার বাদ ফজর নবাবগঞ্জের আগলায় দাফন করা হবে। ফজলে রাব্বি বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিস...