২৬০-র বেশি মানুষের মৃত্যু, কয়েকশো মানুষের আহত হওয়া এবং হাজার হাজার মানুষের ঘরছাড়া হওয়ার পরও মণিপুরের জাতিগত সহিংসতার দায় কার, তার চূড়ান্ত উত্তর এখনও মেলেনি। ২০২৩ সালের ৩ মে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত কমিশন। এবার সপ্তমবারের জন্য আরও ছয় মাস সময় বাড়াল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২০ মে-র মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।মণিপুরের সহিংসতার ঘটনায় প্রশাসনের ভূমিকা, সংঘর্ষ প্রতিরোধে ব্যর্থতা এবং পরিস্...